সর্বসাধারণের শ্রদ্ধা শেষে কুষ্টিয়ার পথে ফরিদা পারভীনের মরদেহ

১৪ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): প্রসিদ্ধ লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের প্রতি সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। রোববার বেলা সাড়ে ১১টায় শিল্পীর মরদেহ শহীদ মিনারে রাখা হলে বৃষ্টি উপেক্ষা করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী কলাকুশলী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফরিদা পারভীনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান। পরিবারের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শিল্পীর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিশিষ্ট এ শিল্পীর মরদেহ নিয়ে…

Read More

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):রাজহধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার বেলা সোয়া পাঁচটার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতের আসাম রাজ্যে এ ভূমিকম্প উৎপত্তি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আকতার বলেন, ভারতের আসাম রাজ্যে উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

Read More

উদ্যোক্তা হওয়ার সুযোগ থাকবে এমন আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা

১৪ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারো চাকরি করার জন্য জন্মায়নি, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য। তাই দেশে এমন আর্থিক ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে যেন সবাই উদ্যোক্তা হওয়ার সুযোগ পায়। আজ রোববার রাজধানীর মোহাম্মদপুরের খিলজি রোডে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘মানুষ কারো চাকরি করার জন্য আসে নাই। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। আমাদের আর্থিক ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সবাই উদ্যোক্তা হয়ে উঠতে পারে।’ তিনি বলেন, এখনকার প্রজন্ম…

Read More

জাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ নবনির্বাচিত নেতৃবৃন্দকে উপাচার্যের অভিনন্দন

স্টাফ রিপোর্টার,১৪ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ বিজয়ী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উপাচার্য তাঁর এক অভিনন্দন বার্তায় বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, জাকসু নির্বাচনের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা এই বিশ্ববিদ্যালয়ে পূরণ হলো। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নবনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দায়িত্ব পালন করবে-এটাই আমার প্রত্যাশা।’উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় আরও বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৩ বছর পর জাকসু পেয়েছে,…

Read More