উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্র উপদেষ্টা

২২ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আজ নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন। উপদেষ্টা নারায়ণগঞ্জে পূজা উৎসব আয়োজনের জন্য ৩২ লাখ টাকা এবং প্রতিটি মন্ডপে পাঁচশ কেজি চাউল দেয়া হয়েছে বলে জানান। তিনি বলেন, এখানে পূজামন্ডপকে ঘিরে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা রাখা হয়েছে। ২৪ তারিখ থেকে আনসার সদস্যরা থাকবে এবং তাদের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে পূজা উদযাপন কমিটির সদস্য, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও থাকবে। অতীতের যে কোনো সময়ের…

Read More

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ ভ্যান, চালকসহ নিহত ২

২২ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাই উপজেলায় একটি আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায় একটি পিকআপ ভ্যান। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, উপজেলার দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫) ও চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির হোসেন (২৫)। এ ছাড়া দুর্ঘটনায় আহত হন আরও দুজন। তাঁরা হলেন সাইফুজ্জামান ও মিজান। তাঁদের ধামরাইয়ের ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা…

Read More

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া

২২ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া। রোববার একযোগে এই তিন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এ ঘটনা ইসরাইলিদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। রবিবার পর্তুগালও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে হামাসের হামলার জেরে ফিলিস্তিনে ব্যাপক দমন-পীড়ন শুরু করে ইসরাইল। এ নিয়ে ইসরাইলের ওপর চাপ ক্রমেই বাড়ছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, ফিলিস্তিনি ও ইসরাইলিদের শান্তির আশায় এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।…

Read More