সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

২৪ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে। এঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায়,ভোর রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি উত্তরপাড়া এলাকার ব্যবসায়ী শাজাহান মিয়ার বাড়িতে গ্রিল কেটে ১৫ থেকে ২০ সদস্যের একদল মুখোশধারী ডাকাতদল প্রবেশ করে। এসময় বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে প্রায় এক ঘন্টা ধরে আলমারি ভেঙে ব্যবসার জন্য রাখা নগদ ১৫ লক্ষ টাকা ৫০ ভরি স্বর্ণালঙ্কারসহ মুল্যবান…

Read More

ব্যাংককে সড়ক ধসে তৈরি হলো বিরাট গর্ত

২৪ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি হাসপাতালের সামনের সড়কের একটি অংশ দেবে গেছে। এতে সেখানে প্রায় ৫০ মিটার গভীর একটি বিশাল গর্ত তৈরি হয়েছে। এ ঘটনায় অবশ্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যাংককের ভাজিরা হাসপাতালের সামনের সামসেন রোডে আজ বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ১৩ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গর্তটি আনুমানিক ৩০ মিটার চওড়া ও ৩০ মিটার লম্বা। এই সড়কটি ঠিক ভাজিরা হাসপাতাল ট্রেনস্টেশনের ওপরে তৈরি হয়েছে। ব্যাংকের দুসিত এলাকার সংশ্লিষ্ট সরকারি কার্যালয় সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে ভাজিরা ও সাংঘি মোড়ের মধ্যে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী…

Read More

দুর্গাপূজায় সার্বিক বিষয় নিবিড় পরিবীক্ষণ করবে তিনটি মন্ত্রণালয়

২৪ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে নিবিড় পরিবীক্ষণ করবে। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়া স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পত্রে বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উপদেষ্টা পরিষদ-বৈঠকে নিম্নোক্ত একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়াদি নিবিড় পরিবীক্ষণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এতদসংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এমতাবস্থায়, উপর্যুক্ত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্ব-স্ব অধিভুক্ত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য…

Read More

জাতিসংঘে সিনিয়র বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

২৪সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বিশ্বসংস্থাটির সদর দপ্তরে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির প্রাক্তন রাষ্ট্রপ্রধান ও উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং বৈশ্বিক স্বাস্থ্য ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের নির্বাচন হবে স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। তিনি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি আশা করেন। প্রধানমন্ত্রী আলবানিজ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির…

Read More