শেখ এ কে আজাদ,সাভার,১৯ জুন ২০২৬ (বিবিনিউজ ): সাভার পৌর জ্বালেশ্বর এলাকায় অবস্থিত শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি স্কুলের প্রাঙ্গণে বর্ণাঢ্য ফল ও সবজি মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ জুন ২০২৬ স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফল ও সবজি খেতে পারলে প্রতিটি মানুষ সুস্থ থাকবে। জীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত পুষ্টিকর খাবারের মধ্যে ফল ও সবজি অন্যতম। প্রেসিডেন্সি স্কুল যে আয়োজন করেছে এটি খুবই ভাল আয়োজন। এ আয়োজনের কথা জেনে আমি এসেছি, খুব ভাল লেগেছে। প্রতিটি প্রতিষ্ঠান এমন আয়োজন করলে সকলের নিকট বার্তা পৌঁছে যেত। ফল ও সবজি মেলার আয়োজন খুবই ভাল উদ্যোগ। ফল ও সবজি দেহ সুস্থ রাখে, লেখাপড়ায় মনোযোগী হওয়া যায়, পড়ালেখা ভাল হয়।”
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ল্যাবরেটরি কলেজের অধ্যক্ষ ও প্রেসিডেন্সি স্কুলের প্রধান উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম এবং প্রেসিডেন্সি স্কুলের উপদেষ্টা নাদিয়া নূর জুই। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রেসিডেন্সি স্কুলের উপদেষ্টা নাদিয়া নূর জুই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা আজকে ফল ও সবজি সম্পর্কে যা শিখলা , এটা বইয়ের চেয়ে দামি শিক্ষা । পেট ভাল থাকলে মাথা ভাল থাকবে ভাই।”
অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন এবং সভাপতিত্বের দায়িত্ব পালন করেন প্রেসিডেন্সি স্কুলের অধ্যক্ষ সাবিরা ইয়াছমিন।
প্রতিষ্ঠানের সার্বিক পরিকল্পনায় স্কুল প্রাঙ্গণে মোট ৭টি স্টল স্থান পায়। এর মধ্যে ৬টি স্টল বাণিজ্যিকভাবে প্রদর্শনী করে এবং একটি স্টল স্কুলের নিজস্ব উদ্যোগে বিভিন্ন ফল ও সবজি নিয়ে প্রদর্শনী করে। স্টলগুলো হলো: মিঠাই সপ, ফুড মেনু, ঝাল মিষ্টি সপ, কটুম বাড়ী, স্বাধের রাজ্য, নিজস্ব স্টল ও দূর্বিকা।
