ষ্টাফ রিপোর্টার,সাভার,১৯ জুন ২০২৬ (বিবিনিউজ ):ঢাকার সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় অবস্থিত ব্র্যাক সিডিএম-এ আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ‘এনহ্যান্সিং মিডিয়াশন প্রাক্টিসেস: কেস ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড কেস রেফারেল সিস্টেম’ শীর্ষক এই বিশেষ কর্মশালা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, লিগ্যাল এইড ডিপার্টমেন্টের মাধ্যমে আদালতে মামলার জট কমানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
মো. আসাদুজ্জামান (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আরো বলেন মিডিয়েশনের মাধ্যমে মামলার নতুন ফাইলিং এবং চলমান উভয় ধরনের মামলা কমাতে আমরা কাজ করছি। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যে দীর্ঘমেয়াদী পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তার ফলাফল পেতে কিছুটা সময় প্রয়োজন।”
কর্মশালায় মিডিয়াশন বা মধ্যস্থতা কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, কেস ম্যানেজমেন্টের আধুনিক কৌশল এবং কার্যকর কেস রেফারেল সিস্টেমের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা ও অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ লিগ্যাল এইড অধিদপ্তরের মহাপরিচালক মো. মনজুরুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালা চলবে আগামীকাল ২০ জুন পর্যন্ত।
সাভারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘এনহ্যান্সিং মিডিয়াশন প্রাক্টিসেস’ বিষয়ক কর্মশালা
