আশুলিয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


ষ্টাফ রিপোর্টার,সাভার,২০ জুন ২০২৬ (বিবিনিউজ ):খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে ধারণ করে সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হলো মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি সাভার,আশুলিয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। আশুলিয়ার আউকপাড়া এলাকায় এ ক্রীকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লাল এক্সপ্রেস দলকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ব্রাদার্স স্কোয়াড। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলকে পুরুস্কার তুলে দেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। এতে ম্যান অফ দা ম্যাচ হন শাহাদাৎ।
এসময় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার,আশুলিয়া ক্রীকেট একাডেমীর সভাপতি জাহিদুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন।
খেলাটি দেখার জন্য মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment