২৪ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে। এঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায়,ভোর রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি উত্তরপাড়া এলাকার ব্যবসায়ী শাজাহান মিয়ার বাড়িতে গ্রিল কেটে ১৫ থেকে ২০ সদস্যের একদল মুখোশধারী ডাকাতদল প্রবেশ করে। এসময় বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে প্রায় এক ঘন্টা ধরে আলমারি ভেঙে ব্যবসার জন্য রাখা নগদ ১৫ লক্ষ টাকা ৫০ ভরি স্বর্ণালঙ্কারসহ মুল্যবান মালামাল লুটে নিয়ে যায়। পরে সকালে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে তাদের হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে।
এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনি।
সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
