২৯ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মার দুর্দান্ত ইনিংসের সুবাদে এশিয়া কাপের ১৭তম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টুর্নামেন্টের ফাইনালে ভারত ৫ উইকেটে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে। এই নিয়ে রেকর্ড নবমবারের মত এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। শিরোপা নির্ধারনী ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯ দশমিক ১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ২ বল বাকী থাকতে টানা দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তুলে ভারত। তিলক ৫৩ বলে অপরাজিত ৬৯ রান করেন। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ভারত।দুবাইয়ে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করার…
Read MoreDay: September 29, 2025
গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ন্যায্যতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই গণ-আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করতে হবে- জাবি উপাচার্য
স্টাফ রিপোর্টার,২৯ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, ২০২৪ এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই গণ-আকাঙ্ক্ষার লক্ষ্য ন্যায্যতা প্রতিষ্ঠা করা। তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্ম নিজেদের জীবন দিয়ে দেখিয়েছেন যে, রাষ্ট্র পরিচালনায় নিযুক্ত আমাদের অভিভাবকরা ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায়ে তাঁদেরকে উৎখাত করা হয়েছে। এখন তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্রকে গড়ে তুলতে হবে। আজ বেলা এগারোটায় ইস্টার্ন ইউনিভার্সিটি ডিবেট ক্লাব আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য…
Read More