সাভার প্রতিনিধি, ৩ সেপ্টেম্বর ২০২৫(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসে ওঠার সময় এক ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে ভুক্তভোগীকে ফেলে দেওয়া হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন। আহত ছাত্রীর সহপাঠীরা জানান, টিউশনি শেষে সাভার থানাস্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠতে সংকেত দেন। বাসে ওঠার পর চালকের সহকারী আবার ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেন কোথায় যাবেন? এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে চলন্ত অবস্থায় চালকের সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। বাস থেকে পড়ে পায়ে আঘাত পান তিনি। ঘটনাটি…
Read MoreDay: September 3, 2025
ধামরাইয়ের কুল্লা ও সাভারের জনগনের অংশগ্রহণে গ্রামীণ অবকাঠোমোয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণে উন্মক্ত আলোচনা সভা অনুষ্ঠিত
শেখ বাশার ,৩ সেপ্টেম্বর ২০২৫(বিবিনিউজ):ঢাকা জেলার দোহার,নবাগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাইয়ে স্থানীয় জনগনের অংশ গ্রহণে গ্রামীণ অবকাঠোমোয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে ও সুশাসন বাস্তবায়নে ওয়ার্ড ভিত্তিক পৃথক পৃথক সভায় উন্মক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ফোর্ডনগর বটতলায় প্রধান অতিথি ধামরাই উপজেলা নিবার্হী অফিসার মামনুন আহমেদ অনীকের পক্ষ থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুল্লা ইউপি প্রশাসক ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ সেন্টার ইউপিইটিসি ইন্সট্রাক্টর জোহরা খাতুন । ঢাকা জেলার সম্মানিত জেলা প্রশাসক তানভির আহমেদ ও ডিডিএলজি সহ সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ জুম মিটিংয়ের…
Read Moreজাকসু নির্বাচন : প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার,৩ সেপ্টেম্বর ২০২৫(বিবিনিউজ):আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থীর বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে জাকসু নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার রাতে জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। অধ্যাপক মনিরুজ্জামান বলেন, আমরা গত দুইদিন আগে নির্বাচনে প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা করেছি। সেখানে সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের দাবির মুখে আমরা ডোপ টেস্টের বিষয়টি আমলে নিয়েছি। শিক্ষার্থীদের মতামত মূল্যায়ন করার পর, নির্বাচন কমিশন একসাথে বসে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে সকল যোগ্য…
Read More