শেখ বাশার ,৩ সেপ্টেম্বর ২০২৫(বিবিনিউজ):ঢাকা জেলার দোহার,নবাগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাইয়ে স্থানীয় জনগনের অংশ গ্রহণে গ্রামীণ অবকাঠোমোয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে ও সুশাসন বাস্তবায়নে ওয়ার্ড ভিত্তিক পৃথক পৃথক সভায় উন্মক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ফোর্ডনগর বটতলায় প্রধান অতিথি ধামরাই উপজেলা নিবার্হী অফিসার মামনুন আহমেদ অনীকের পক্ষ থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুল্লা ইউপি প্রশাসক ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ সেন্টার ইউপিইটিসি ইন্সট্রাক্টর জোহরা খাতুন ।

ঢাকা জেলার সম্মানিত জেলা প্রশাসক তানভির আহমেদ ও ডিডিএলজি সহ সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ জুম মিটিংয়ের মাধ্যমে অনলাইনে যুক্ত ছিলেন। মোঃ উজ্জল মিয়া মেম্বারের সভাপতিত্বে অন্যাদের মাঝে বক্তব্য রাখেন,সংরক্ষিত আসনের মেম্বার রৌশনারা আক্তার,প্রথম আলোর সাংবাদিক খলিলুর রহমান,এটিএন বাংলা ও বাংলাদেশ বেতারের সিনিয়র সাংবাদিক শেখ বাশার,বিএনপির নেতা জামাল উদ্দিন মাষ্টার,জিল্লুর রহমান,শহিদুল ইসলাম,লুৎফর রহমান,সোলাইমান,ইউপি প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেক,মেম্বার রাজা রাম সরকার,মহিউদিন মেম্বার,পলান আলী মেম্বার ও মহিলা মেম্বার রোজিনা আক্তার প্রমূখ। এলাকাবসীর প্রধান দাবী ফোর্ডনগর বাঁশের সাঁকো বাদ দিয়ে ব্রীজ নিমার্ন,রাস্তা ঘাট,কালভার্ট,পুলিশ ফাঁড়ি,টিকাদান কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জোড়দাবী করেছেন।

যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এ সমস্ত সমস্যা সমাধানের জন্য আশ্বাস দেন কুল্লা ইউপি প্রশাসক জোহরা খাতুন। সোমবাগ ইউনিয়ের অপর একটি অনুরুপ সভায় বিভিন্ন সমস্যার সমাধানের উত্তর দেন,সোমবাগ ইউপি প্রশাসক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মহিতুল ইসলাম। সরকারী এ কর্মসূচী বিভিন্ন ইউনিয়রের ওয়ার্ডে ওয়ার্ডে অব্যাহত রয়েছে।

সাভারের আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন পরিষদে এ আলোচনা সভার আয়োজন করেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জলিল উদ্দীন ভুইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা কৃষি কর্মকর্তা ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ আল মামুন। এসময় ওয়ার্ডের জনসাধারণে দুর্ভোগ লাঘবে স্থানীয়রা প্রশাসনের কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে বিধিমোতাবেক দ্রুত সমস্যা সমাধান করে দেয়া আশ্বাস দেন ইউপি প্রশাসক আল মামুন। এ কর্মসূচী অব্যাহত থাকবে জানান সাভার উপজেলা নির্বাহী অফিসার।
