স্টাফ রিপোর্টার,২১ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫৪-তম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আজ ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। নবীন শিক্ষার্থীরা ইতোমধ্যে তাদের নির্ধারিত আবসিক হলে উঠেছে এবং সকালে আবাসিক হল থেকে তারা নিজ নিজ বিভাগ কর্তৃক আয়োজিত ওরিয়েন্টেশন (প্রবেশিকা) অনুষ্ঠান এবং প্রথম ক্লাসে যোগদান করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান নবীন শিক্ষাথীর্দের স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় বলেন, আবাসিক হলগুলোতে নবাগত সকল শিক্ষার্থীর সিটের ব্যবস্থা করতে পারায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত। দীর্ঘ দিন ধরে গণরুমের যে অপসংস্কৃতি ছিল, তা বিগত শিক্ষাবর্ষ থেকে বর্তমান প্রশাসন সম্পূর্ণভাবে দূর করতে…
Read More