সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের বাগানবাড়ি থেকে তিনটি হনুমান উদ্ধার


স্টাফ রিপোর্টার, ০৪ জুলাই ২০২২(বিবিনিউজ ): জাতীয় পার্টির সভাপতিম-লীর সদস্য ও ঢাকা ছয় আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের সাভারের আশুলিয়ার বাগানবাড়ি থেকে উদ্ধার তিনটি মুখপোড়া হনুমান গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। গতকাল রাতে এগুলো হস্তান্তর করা হয়।
রাতে বিপন্ন প্রজাতির হনুমানগুলো উদ্ধার ও হস্তান্তরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা কার্যালয়ের বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা।
বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের মালিকানাধীন একটি বাগানবাড়ি থেকে মুখপোড়া হনুমান তিনটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ওই বাগানবাড়িতে বৈধভাবে হরিণ লালনপালন করা হয়। গতকাল দুপুরে তিনি নিয়মিত পরিদর্শনে গিয়ে সেখানে তিনটি মুখপোড়া হনুমান দেখতে পান। এ সময় প্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তাব দিলে সংসদ সদস্য প্রথমে রাজি হননি। পরে আইনগত বিষয়গুলো বুঝিয়ে বললে তিনি তাঁর ভুল বুঝতে পারেন এবং তাৎক্ষণিকভাবে প্রাণীগুলো বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করেন।

Related posts

Leave a Comment