কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে:ত্রাণ প্রতিমন্ত্রী


স্টাফ রিপোর্টার, ০৪ জুলাই ২০২২(বিবিনিউজ ): কোরবানীর পশু বাহী কোন গাড়িতে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের গেন্ডা এলাকায় পৌর সভার কোরবানীর গরু ছাগলের হাট উদ্বোধন কালে তিনি এ হুশিয়ারি উচ্চরণ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,চাঁদাবাজরা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবে না। পরে প্রতিমন্ত্রী সাভারের মধুমতি মডেল টাউন,আশুলিয়ার টাকশুর ও কাঠগড়ার আমতলা এলাকায় তিনটি কোরবানীল পশুর হাট উদ্বোধন করেন।

এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment