ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় সড়ক একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার কামিনী পেট্রোলপাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হতাহতরা সবাই ওই প্রাইভেটকারের যাত্রী। প্রাইভেটকারটি বরিশালের দিক থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো।
তিনি আরও বলেন, কামিনী পেট্রোল পাম্পের সামনে এসে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটি পুরো দুমড়ে-মুচড়ে যায়। এতে ২ জন আহত ও ২ জন ঘটনাস্থলেই নিহত হন।
আহতদের মধ্যে ১ জন বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বাকের কলসকাঠী এলাকার মিহির (৩৫) ও বরিশাল নগরের সাগরদী এলাকার মনির (৩৫)। তাদের বয়স ৩০-৩৫ এর মধ্যে। অপর জনের পরিচয় জানা যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মিতু/বিবি নিউজ/১৪২৮
