০৪ জুলাই ২০২২(বিবিনিউজ ):ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে শপিং মলে বন্দুক হামলার ঘটনায় তিন জন নিহত হয়েছে। ওই হামলাকারী মানসিক সমস্যায় ভুগছে বলে জানিয়েছে ডেনমার্ক পুলিশ। সোমবার পুলিশ বলেছে, ‘সন্দেহভাজন একজন মানসিক রোগে আক্রান্ত, এর বাইরে আপাতত আমরা আর কোন মন্তব্য করতে চাই না।’ পুলিশের দাবি, হামলাকারী এলোপাতারি গুলি চালিয়েছে, তিনি আসলে কোন লিঙ্গ বা নির্দিষ্ট কোনও লক্ষ্যবস্তুতে হামলা চালাননি।হামলাকারী একাই হামলা চালিয়েছে বলেও দাবি করেছে পুলিশ। রবিবার বিকেলে শপিং মলে হামলার ঘটনায় তখনই এক সন্দেহভাজনকে আটক করা হয়। জানানো হয় তার বয়স ২২ বছর এবং তার কাছ থেকে রাইফেল ও গোলাবারুদ…
Read MoreDay: July 4, 2022
২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু
০৪ জুলাই ২০২২(বিবিনিউজ ):দেশে করোনায় মৃত্যুর সংখ্যা একলাফে ১২তে পৌঁছাল। গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) এই মৃত্যু হয়েছে। এ সময় ২ হাজার ২৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল দুজনের। আর করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৯০২ জনের। গত ৫ মার্চের পর এক দিনে মৃত্যুর এই সংখ্যা সর্বোচ্চ। ওই দিন করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল। করোনায় হঠাৎ মৃত্যুর এই সংখ্যা বৃদ্ধি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন আজ প্রথম আলোকে বলেন, ‘যেসব…
Read Moreবঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী
০৪ জুলাই ২০২২(বিবিনিউজ ): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু দিয়ে আজ সোমবার সকাল ১১টা ৪৩ মিনিটে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান। এরপর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। গত ২৫ জুন উদ্বোধনের পর পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় এটিই প্রথম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফর। তার সঙ্গে রয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। সোমবার সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে।ব্রিজের মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু…
Read Moreকেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে:ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার, ০৪ জুলাই ২০২২(বিবিনিউজ ): কোরবানীর পশু বাহী কোন গাড়িতে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের গেন্ডা এলাকায় পৌর সভার কোরবানীর গরু ছাগলের হাট উদ্বোধন কালে তিনি এ হুশিয়ারি উচ্চরণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,চাঁদাবাজরা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবে না। পরে প্রতিমন্ত্রী সাভারের মধুমতি মডেল টাউন,আশুলিয়ার টাকশুর ও কাঠগড়ার আমতলা এলাকায় তিনটি কোরবানীল পশুর হাট উদ্বোধন করেন। এসময় সাভার…
Read Moreসংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের বাগানবাড়ি থেকে তিনটি হনুমান উদ্ধার
স্টাফ রিপোর্টার, ০৪ জুলাই ২০২২(বিবিনিউজ ): জাতীয় পার্টির সভাপতিম-লীর সদস্য ও ঢাকা ছয় আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের সাভারের আশুলিয়ার বাগানবাড়ি থেকে উদ্ধার তিনটি মুখপোড়া হনুমান গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। গতকাল রাতে এগুলো হস্তান্তর করা হয়।রাতে বিপন্ন প্রজাতির হনুমানগুলো উদ্ধার ও হস্তান্তরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা কার্যালয়ের বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা।বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের মালিকানাধীন একটি বাগানবাড়ি থেকে মুখপোড়া হনুমান তিনটি উদ্ধার করা…
Read More