স্টাফ রিপোর্টার,২১ জুলাই ২০২২(বিবিনিউজ ):বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোর ভাবে দমন করেছে তাই বাংলাদেশ এখন শান্তি প্রিয় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। আশুলিয়ার আড়াঁগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি একথা বলেন।ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপির যেকোন আন্দোলন আওয়ামী লীগ রাজপথে মোকাবেলা করবে জানিয়ে তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সকল দল নির্বাচনে অংশ নিবে এবং সেই নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং নির্বাচন কমিশনার স্বাধীন ভাবে কাজ করছে বলেও বলেন তিনি।…
Read MoreDay: July 21, 2022
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিদ্যুৎবিহীন থাকবে ৩ দিন
২১ জুলাই ২০২২(বিবিনিউজ ):জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব-স্টেশনের নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য তিন দিন বিদ্যুৎবিহীন থাকবে পুরো ক্যাম্পাস। এতে শিক্ষক-শিক্ষার্থীদের সাময়িক ভোগান্তি পোহাতে হতে পারে। ইতোমধ্যে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব-স্টেশনের নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অর্থাৎ ২১ জুলাই থেকে ২৩ জুলাই সর্বমোট তিন দিন ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সাব-স্টেশনের কাজের কারণে আগামীকাল থেকে তিন দিন বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ…
Read Moreআইসিসি র্যাংকিং: স্টোকসকে পেছনে ফেললেন লিটন দাস
২১ জুলাই ২০২২(বিবিনিউজ ):ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন লিটন কুমার দাস। প্রথম ওয়ানডেতে রান না পেলেও শেষ দুই ওয়ানডেতে খেলেছেন দারুণ ইনিংস। শেষ ম্যাচে হাঁকিয়েছেন অর্ধশতকও। যে কারণে সম্প্রতি আইসিসির প্রকাশিত ওয়ানডে র্যাংকিংয়ে এগিয়েছেন তিনি। সদ্য ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়া ইংলিশ তারকা বেন স্টোকসকে পেছনে ফেলে ৩০ নম্বরে উঠে এসেছেন লিটন দাস। ওয়ানডে ব্যাটিংয়ের র্যাংকিংয়ে যাথারীতি শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুইয়ে রয়েছেন আরেক পাকিস্তানি ইমাম-উল-হক। তিন ধাপ এগিয়ে তিনে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন। চারে নেমে গেছেন ভারতের তারকা…
Read Moreশিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস রুটিনে ‘খেলাধুলা’ যুক্ত করার নির্দেশ
২১ জুলাই ২০২২(বিবিনিউজ ): দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিনের ক্লাস রুটিনে প্রাত্যহিক সমাবেশসহ শারীরিক শিক্ষার ক্লাস নেওয়ার পাশাপাশি খেলাধুলা (ইনডোর/আউটডোর) যুক্ত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। বুধবার মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. আক্তারুজ্জামান ভূঞার সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। আদেশে বলা হয়েছে, প্রতিদিনের সমাবেশসহ রুটিন অনুযায়ী শারীরিক শিক্ষার ক্লাসের পাশাপাশি খেলাধুলায় (ইনডোর/আউটডোর) সরাসরি প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণ করতে হবে। প্রতিদিনের ক্রীড়া বিষয়টি ক্লাস রুটিনে অন্তর্ভুক্ত করতে হবে।এতে আরও বলা হয়, প্রতিষ্ঠান প্রধানরা শারীরিক শিক্ষার শিক্ষকদের নিজ বিষয়ের সব দায়িত্ব পালনে বাধ্য করবেন।…
Read Moreরাজধানীতে রিকশা থেকে ছিটকে পড়ে ইডেন ছাত্রীর মৃত্যু
২১ জুলাই ২০২২(বিবিনিউজ ):রাজধানীর বংশালে রিকশা থেকে ছিটকে পড়ে উম্মে সালমা (২৪) নামে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত উম্মে সালমার চাচাতো ভাই হাসান জানান, তারা ভোলা থেকে লঞ্চে সদরঘাটে আসে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে। পরে তারা রিকশায় উঠে ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসের দিকে যাচ্ছিলো। পথে বংশাল এলাকায় রিকশা জোরে ব্রেক করলে সালমা ছিটকে পড়ে মাথায় আঘাত পায়।…
Read More