বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোর ভাবে দমন করেছে: ত্রাণ প্রতিমন্ত্রী


স্টাফ রিপোর্টার,২১ জুলাই ২০২২(বিবিনিউজ ):বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোর ভাবে দমন করেছে তাই বাংলাদেশ এখন শান্তি প্রিয় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। আশুলিয়ার আড়াঁগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি একথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপির যেকোন আন্দোলন আওয়ামী লীগ রাজপথে মোকাবেলা করবে জানিয়ে তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সকল দল নির্বাচনে অংশ নিবে এবং সেই নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং নির্বাচন কমিশনার স্বাধীন ভাবে কাজ করছে বলেও বলেন তিনি। এর আগে প্রতিমন্ত্রী সাভার পৌরসভার,৪,৬,ও ৯ নং ওয়ার্ডে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার,আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম ভুইয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment