আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ধামরাই ও সাভারের রথযাত্রা ও মেলা

ষ্টাফ রিপোর্টার,১৩ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী চারশ বছরের পুরনো ঢাকার ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে রথযাত্রা ও মাসব্যাপী কুটির শিল্প মেলার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে প্রশাসন এবং রথ উদযাপন কমিটি। এছাড়া আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।
রথ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,সরকার দলীয় চীপ হুইপ ,বিশেষ অতিথি হিসেবে থাকবেন, ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে, একইভাবে সাভারেও অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাইলাল জিউ বিগ্রহ এবং গোপীনাথ ঠাকুরের রথযাত্রা। উভয় স্থানেই রথযাত্রা উপলক্ষ্যে দেশ-বিদেশের ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের আমন্ত্রণ জানিয়েছে সংশ্লিষ্ট রথ উদযাপন কমিটি।
ঢাকার ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-মামুন এবং সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, রতযাত্রা অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনমেলায় পরিণত হয় এই ঐতিহাসিক রথ উৎসব। কয়েক শতক ধরে চলে আসা এই ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এবং মেলায় এসে আনন্দ উপভোগ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই উৎসব কেবল ধর্মীয় আচার নয় বরং অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য নিদর্শন।

Related posts

Leave a Comment