সাভারে শিশুসহ প্রায় শতাধিক রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং এক যুবকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার:সাভারে শিশুসহ বিভিন্ন বয়সী প্রায় শতাধিক এর ও বেশী রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। পরে তাদেরকে চিকিৎিসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে হাজেরা নামের ১০ বছরের এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের নিবির পরিচর্চা কেন্দ্র (আইসিইতে) ভর্তি করা হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় দুপুরে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে জুয়েল মাহমুদ নয়ন (৩৩) নামের যুবকের মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত কয়েকদিন ধরে সাভার,আশুলিয়া ও ধামরাই থেকে প্রায় পঞ্চাশ জনেরও বেশী রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। এছাড়া সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,ল্যাবজোন হাসপাতাল ও জামাল ক্লিনিকে প্রায় অর্ধশতাধিক এর ও বেশী রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এবিষয়ে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ইর্ন্টান ডাক্তার ফয়সাল আহমেদ বলেন ডেঙ্গু জ¦রে আক্রান্তদের সঠিক ভাবে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়া ডেঙ্গু জ¦রে সচেতনা বাড়ানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহবান জানান।

Related posts

Leave a Comment