জাবিতে দু-ভিসির সংবর্ধনা


স্টাফ রিপোর্টার,২৩ জুলাই ২০২২(বিবিনিউজ ):নানা আয়োজনে ঢাকার ধামরাইয়ের কৃতি সন্তান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম ও গণ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আবুল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ধামরাইর সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এ সংবর্ধনা দেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর অজিত কুমার মজুমদার,সিনেট সদস্য আশিষ কুমার মজুমদার ,অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং সাবিনা ইয়াসমিনসহ আরো অনেকে । এতে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন।
কিছু দিন আগে সরকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড.নুরুল ইসলামকে নিয়োগ প্রদান করেন। এছাড়াও কিছু দিন আগে জাবির সাবেক প্রো-ভিসি বর্তমানে গণ বিশ^বিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন অধ্যাপক ড.আবুল হোসেন। তাদের দু’জনের বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়।

Related posts

Leave a Comment