১৮ জুলাই ২০২২(বিবিনিউজ ): সরকারি-বেসরকারি অফিসের সময় কমানোর বিষয়ে সরকার পর্যালোচনা করছে। এ ক্ষেত্রে অনলাইনে অফিস করার পরিকল্পনারও করছে সরকার। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অপরদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ বলেছেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত করা হতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’সংবাদ সম্মেলনে লোডশেডিংয়ের বিষয়ে নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুৎ সংকট সমাধানে’ মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক দুই ঘণ্টা করে লোডশেডিং হবে। পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য এই লোডশেডিং…
Read MoreDay: July 18, 2022
রাজধানীর কোন এলাকায় কখন লোডশেডিং
১৮ জুলাই ২০২২(বিবিনিউজ ):ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করে আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। এ সময় এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।বৈঠকের পর বিভিন্ন এলাকার জন্য লোডশেডিংয়ের শিডিউল প্রকাশ করেছে ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। সভা থেকে জানানো হয়, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি বন্ধ এবং দোকানপাট ও…
Read Moreমানবদেহে ট্রায়ালের অনুমতি পেল ‘বঙ্গভ্যাক্স’
১৮ জুলাই ২০২২(বিবিনিউজ ):মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেয়েছে দেশে তৈরি গ্লোব বায়োটেক লিমিটেডের করোনাভাইরাস প্রতিরোধী টিকা ‘বঙ্গভ্যাক্স’।অনুমোদনের বিষয়টি রোববার বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন গ্লোব বায়োটেকের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।তিনি বলেন, রোববার দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদনের বিষয়টি আমাদেরকে জানিয়েছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করব।এদিকে বঙ্গভ্যাক্স ক্লিনিক্যাল ট্রায়াল গবেষক দলের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব বলেন, মানবদেহে প্রথম ধাপের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র পেয়েছে দেশীয় কোম্পানি গ্লোব বায়োটেকের তৈরি করোনার টিকা বঙ্গভ্যাক্স। ৬০ জনকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এই টিকার…
Read Moreপ্রতি লিটারে ১৪ টাকা কমলো সয়াবিন তেলের দাম
১৮ জুলাই ২০২২(বিবিনিউজ ): প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করেছে সরকার।রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বাসসকে জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার প্রেক্ষিতে দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই আলোকে ব্যবসায়ীদের সাথে কথা বলে আজ দাম পুন:নির্ধারণ করা হয়েছে। আগামীকাল থেকে এই মূল্য তালিকা কার্যকর হবে বলে তিনি জানান।সয়াবিন তেলের পাশাপাশি পামতেলের দামও ৬ টাকা কমানো হয়েছে। বর্তমানে পামতেলের নির্ধারিত দাম ১৫৪ টাকা। সেটির নতুন দাম ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।তপন কান্তি ঘোষ আরও জানান, প্রতি লিটার খোলা…
Read Moreমানুষকে শান্তিতে থাকতে দিন, লড়াই আমার সঙ্গে করুন: মাশরাফি
১৮ জুলাই ২০২২(বিবিনিউজ ):নড়াইলে সাম্প্রদায়িক হামলার প্রতিক্রিয়ায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমাকে ভোগানোর জন্য দয়া করে সাধারণ ও অসহায় মানুষদের আর ক্ষতি করবেন না। মানুষকে শান্তিতে থাকতে দিন, লড়াই আমার সঙ্গে করুন।’ রোববার রাত ১০টার দিকে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আপনারা সব তো করলেন। এবার আপনাদের কাছে একটা অনুরোধ, পেছন থেকে আঘাত করতে করতে আপনারা ক্লান্ত হয়ে যাবেন। তো আসুন, সামনে থেকে আঘাত করুন। আমার সঙ্গে সরাসরি লড়াই করুন। আমি সাধুবাদ জানাব।’ লোহাগড়ার…
Read More