প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র নিন্দা মমতার

modi-momotaভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বুধবার নজরুল মঞ্চের ভাষণের গোটাটাই জুড়ে ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিষোদগার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী মমতা টেনে আনেন কালো টাকা প্রসঙ্গ থেকে শুরু করে নোট বাতিলের সিদ্ধান্ত, আধার কার্ডসহ একাধিক প্রসঙ্গ। দলীয় নেতাদের কড়া বার্তা দিয়ে মমতা বলেন, দলে থেকে দলবিরোধী কাজ করলে তার জন্য তৃণমূলে জায়গা নেই। একইসঙ্গে সকলকে সঙ্গে নিয়ে নিয়ে চলার মানসিকতায় গুরুত্ব দেন তিনি।

এরপরই মোদী সরকারের বিরুদ্ধে সরব হন মমতা। বিরোধী কণ্ঠ রোধ করতে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করে মমতা বলেন, কেউ মুখ খুললেই সিবিআই পাঠিয়ে দেয়া হচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে কথা বললেই খুন করানো হচ্ছে। পাশাপাশি টাকা দিয়ে মুখ বন্ধ করানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। ভোটের আগে সুবিধাবাদী রাজনীতি হয় বলে কটাক্ষ করে তিনি বলেন, ভোট এলেই রাম-শ্যাম-ঘনশ্যাম একজোট।

Related posts

Leave a Comment