ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রাজধানী বোস্টনে দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হয়েছেন। রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
সেখানকার পুলিশ জানিয়েছে, দুজন ব্যক্তি গাড়িতে করে আসছিলেন এমন সময় তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সেখানে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি শুরু হয়েছে তদন্ত।
মিতু/বিবি নিউজ/৫১০
