তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীদেরকে সুসংগঠিত করার লক্ষ্যে আশুলিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,২০ সেপ্টেম্বর,২০২৫(বিবিনিউজ):বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রাম পর্যায়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদেরকে সুসংগঠিত করার লক্ষ্যে আশুলিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ মাঠে এ আলোচনা সভার আয়োজন করেন আশুলিয়া থানা বিএনপি।

এসময় উপস্থিতিদের মাঝে ৩১ দফা পড়ে শুনান, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
এসময় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

Related posts

Leave a Comment