সাভারে সনাতনী ধর্মের শারদীয় দূর্গোৎসব আনন্দ উৎসবে অনুষ্ঠিত হচ্ছে

শেখ এ কে আজাদ,৩০ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):সাভার উপজেলায় সনাতনী শারদীয় দূর্গোৎসব আনন্দ উৎসবে মেতে উঠেছে হিন্দু ধর্মের ব্যক্তিরা। সোমবার সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত পূজামন্ডবগুলো ঘুরে দেখা গেছে আইনশৃংখলা পরিস্থতির ঠিক রয়েছে পূজামন্ডবগুলোতে গিয়ে প্রার্থনা করছে হিন্দু সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা। সাভার নামাবাজারের শ্রী শ্রী রামকৃষ্ণ ও পঞ্চবটী আশ্রমের সভাপতি শ্রী বৈদ্যনাথ সাহা ও সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণদাস ঘোষ কাঞ্চন সাংবাদিককে জানান, পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তায় বলয়ে এখনো কোন বিশৃঙ্খলা ঘটেনি শান্তিপূর্ণ ভাবে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সাভার থানা এড়িয়া ২২০ টি এবং সাভার পৌরসভায় ৪০ টি পূজামন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণদাস ঘোষ কাঞ্চন আরো জানান,প্রশাসন ও রাজনৈতিক ভাবে আশ্বাস পেয়েছে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না, ঘটলে রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক ভাবে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। শব্দ দোষন মুক্ত রাখতে এবারে সাউন্ড সিস্টেম প্রয়োজন ছাড়া নিয়ন্ত্রণ রাখা হয়েছে। দূর্গোৎসব ঘিরে পূজামন্ডবের গেট থেকে শুরু করে বাহারী রকমারী জিনিসপত্র ও খাবার পাওয়া যায়। দূর্ঘাৎসবে বিনোদন দিতে বসেছে কয়েকট রাইডস,রাইডসগুলোর ব্যাবস্থাপনা পরিচালক
নজরুল ইসলাম সাংবাদিককে জানান ৬ টি রাইডস রয়েছে যা ছোট বড় সকলে বিনোদন উপভোগ করতে পারে।রাইডস গুলো হলো, ভূতের বাড়ী,ছাম্পান নৌকা,জাম্পিং, ঘোড়া,দোলনা,নাগরদোলা,ট্রেন গাড়ী।
প্রতিটি রাইডস ৪০ থেকে ৫০ টাকা করে টিকেটমূল্য নেয়া হচ্ছে।দূরদূরান্ত থেকে পূজামন্ডবে আসা ব্যক্তিরা রাইডস উঠে আনন্দ উপভোগ করছে। এছাড়াও
গাবতলী বড়বাজার, কলমা আউকপাড়া চলে এসব রাইডস।

Related posts

Leave a Comment