স্টাফ রিপোর্টার,২৮ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): ঢাকার সাভার ও আশুলিয়া থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে ও দুপুরে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়,দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের বিপরীত পাশে অজ্ঞাত ২১ বছর বয়সী এক যুবকের বস্তাবন্দি অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। হত্যাকান্ডের রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান।
অপরদিকে সকালে সাভারের বিরুলিয়ার বেরিবাধ এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়,গতকাল রাজধানীর মোহাম্মদপুর নিজ ভাড়া বাসা থেকে দুপুরে আবু হানিফ বের হয়ে আর বাসায় ফেরেনি। পরে আজ সকালে বিরুলিয়ার বেরিবাধ এলাকায় স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। দুর্বৃওরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তি বরিশাল জেলার নাজিরপুর থানার মুলাদী গ্রামের মৃত হারুন শেখের ছেলে।
অপরদিকে ঢাকার ধামরাইয়ের সিংশ্রী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শাকিল (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে
সাভার ও আশুলিয়া থেকে দুই জনের লাশ উদ্ধার
