প্রফেসর ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন

২৭ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানাতে শুক্রবার নিউইয়র্কে তাঁর হোটেল স্যুইটে একত্রিত হন বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতা। তাঁরা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামি গঞ্জাভি আন্তর্জাতিক কেন্দ্রের (এনজিআইসি) সহ-সভাপতি ভাইরা ভিকে-ফ্রেইবারগার নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। এনজিআইসি’র নামকরণ করা হয়েছে খ্যাতনামা একাদশ শতকের পারস্য কবি নিজামি গঞ্জাভির নামে। উচ্চপর্যায়ের এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহোর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস তাদিচ, লাটভিয়ার…

Read More

বিএনপিতে সন্ত্রাসী চাঁদাবাদ ও দুর্বৃত্তদের কোন স্থান নেই :তমিজ উদ্দিন

২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপি’র সভাপতি তমিজ উদ্দিন বলেছেন,বিএনপিতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্বৃত্তদের কোনো জায়গা নেই। দলের ভেতর সৎ ও আদর্শবান নেতাকর্মীরাই সামনে আসবেন। এছাড়া কুল্লার ফোর্ডনগরে শত বছরের এলাকাবাসী চাহিদা বাঁশের ব্রীজটি দৃশ্যমান পাকা ব্রীজ করার জন্য একনেকে পাঠানো হয়েছে বলে জানান ঢাকার ধামরাই উপজেলার সাবেক বার বার নিবার্চিত উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ তমিজ উদ্দিন। ঢাকার ধামরাই কুল্লা ইউনিয়নের ফোডনগর এলাকায় গতকাল এক মবিনিময় অর্থ্যাৎ মিলন মেলার আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন,স্বৈরাচার…

Read More

বাংলাদেশ বেতারের পরিচালক শফিকুল আলমের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোকপ্রকাশ

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বিবিনিউজ) :বিসিএস (তথ্য) ক্যাডারের ১৮তম ব্যাচের সদস্য ও বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক শফিকুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশ বেতারের পরিচালক শফিকুল আলমের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। উল্লেখ্য, বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৮টায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শফিকুল আলম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি…

Read More

সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

২৪ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে। এঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায়,ভোর রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি উত্তরপাড়া এলাকার ব্যবসায়ী শাজাহান মিয়ার বাড়িতে গ্রিল কেটে ১৫ থেকে ২০ সদস্যের একদল মুখোশধারী ডাকাতদল প্রবেশ করে। এসময় বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে প্রায় এক ঘন্টা ধরে আলমারি ভেঙে ব্যবসার জন্য রাখা নগদ ১৫ লক্ষ টাকা ৫০ ভরি স্বর্ণালঙ্কারসহ মুল্যবান…

Read More

ব্যাংককে সড়ক ধসে তৈরি হলো বিরাট গর্ত

২৪ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি হাসপাতালের সামনের সড়কের একটি অংশ দেবে গেছে। এতে সেখানে প্রায় ৫০ মিটার গভীর একটি বিশাল গর্ত তৈরি হয়েছে। এ ঘটনায় অবশ্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যাংককের ভাজিরা হাসপাতালের সামনের সামসেন রোডে আজ বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ১৩ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গর্তটি আনুমানিক ৩০ মিটার চওড়া ও ৩০ মিটার লম্বা। এই সড়কটি ঠিক ভাজিরা হাসপাতাল ট্রেনস্টেশনের ওপরে তৈরি হয়েছে। ব্যাংকের দুসিত এলাকার সংশ্লিষ্ট সরকারি কার্যালয় সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে ভাজিরা ও সাংঘি মোড়ের মধ্যে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী…

Read More

দুর্গাপূজায় সার্বিক বিষয় নিবিড় পরিবীক্ষণ করবে তিনটি মন্ত্রণালয়

২৪ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে নিবিড় পরিবীক্ষণ করবে। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়া স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পত্রে বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উপদেষ্টা পরিষদ-বৈঠকে নিম্নোক্ত একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়াদি নিবিড় পরিবীক্ষণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এতদসংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এমতাবস্থায়, উপর্যুক্ত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্ব-স্ব অধিভুক্ত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য…

Read More

জাতিসংঘে সিনিয়র বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

২৪সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বিশ্বসংস্থাটির সদর দপ্তরে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির প্রাক্তন রাষ্ট্রপ্রধান ও উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং বৈশ্বিক স্বাস্থ্য ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের নির্বাচন হবে স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। তিনি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি আশা করেন। প্রধানমন্ত্রী আলবানিজ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির…

Read More

উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্র উপদেষ্টা

২২ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আজ নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন। উপদেষ্টা নারায়ণগঞ্জে পূজা উৎসব আয়োজনের জন্য ৩২ লাখ টাকা এবং প্রতিটি মন্ডপে পাঁচশ কেজি চাউল দেয়া হয়েছে বলে জানান। তিনি বলেন, এখানে পূজামন্ডপকে ঘিরে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা রাখা হয়েছে। ২৪ তারিখ থেকে আনসার সদস্যরা থাকবে এবং তাদের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে পূজা উদযাপন কমিটির সদস্য, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও থাকবে। অতীতের যে কোনো সময়ের…

Read More

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ ভ্যান, চালকসহ নিহত ২

২২ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাই উপজেলায় একটি আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায় একটি পিকআপ ভ্যান। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, উপজেলার দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫) ও চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির হোসেন (২৫)। এ ছাড়া দুর্ঘটনায় আহত হন আরও দুজন। তাঁরা হলেন সাইফুজ্জামান ও মিজান। তাঁদের ধামরাইয়ের ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা…

Read More

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া

২২ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া। রোববার একযোগে এই তিন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এ ঘটনা ইসরাইলিদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। রবিবার পর্তুগালও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে হামাসের হামলার জেরে ফিলিস্তিনে ব্যাপক দমন-পীড়ন শুরু করে ইসরাইল। এ নিয়ে ইসরাইলের ওপর চাপ ক্রমেই বাড়ছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, ফিলিস্তিনি ও ইসরাইলিদের শান্তির আশায় এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।…

Read More