২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপি’র সভাপতি তমিজ উদ্দিন বলেছেন,বিএনপিতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্বৃত্তদের কোনো জায়গা নেই। দলের ভেতর সৎ ও আদর্শবান নেতাকর্মীরাই সামনে আসবেন। এছাড়া কুল্লার ফোর্ডনগরে শত বছরের এলাকাবাসী চাহিদা বাঁশের ব্রীজটি দৃশ্যমান পাকা ব্রীজ করার জন্য একনেকে পাঠানো হয়েছে বলে জানান ঢাকার ধামরাই উপজেলার সাবেক বার বার নিবার্চিত উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ তমিজ উদ্দিন। ঢাকার ধামরাই কুল্লা ইউনিয়নের ফোডনগর এলাকায় গতকাল এক মবিনিময় অর্থ্যাৎ মিলন মেলার আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন,স্বৈরাচার আওয়ামী লীগ দেশের মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে। অন্তবর্তীকালীন সরকার বছরের শুরুতেই অর্থ্যাৎ ফ্রেরুয়ারী মাসে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষের আশা পূরন করবেন। তিনি বলেন,বিএনপি দখলবাজের স্থান নেই বলেও বলেন তিনি। মিলনমেলায় ধামরাইয়ের কুল্লার বিএনপির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ঢাকা জেলা সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক,ধামরাই উপজেলা সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মোঃ শামছুল ইসলাম, বিএনপির নেতা আক্কাছ আলী,আবুল বাশার,ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম মাস্টার,ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, জামার উদ্দিন মাষ্টার,জিল্লার রহমান,শহীদ মোল্লা,মজনু ফকির,খোরশেদ আলম,সোলায়মান মিয়া ,মোসা.রওশনারা ইউসূফ ও উজ্জল মিয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা বিএনপিকে আরও শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। সভায় এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিএনপিতে সন্ত্রাসী চাঁদাবাদ ও দুর্বৃত্তদের কোন স্থান নেই :তমিজ উদ্দিন
