১৪ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম এ তথ্য জানান। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আজ বেলা ১১টা ৪০ মিনিটে অগ্নিকান্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তালহা বিন জসিম বলেন, কসমিক ফার্মা কোম্পানির কেমিক্যালের গোডাউন ও আরেকটি গার্মেন্টসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ…
Read MoreDay: October 14, 2025
ভোজ্যতেলের দাম বাড়ায়নি সরকার : বাণিজ্য উপদেষ্টা
১৪ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ মঙ্গলবার রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
Read Moreগাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প
১৪ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): ইসরাইল ও হামাসের মধ্যে জিম্মি ও বন্দী বিনিময়ের কয়েক ঘন্টা পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আঞ্চলিক নেতারা গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। ট্রাম্প এটিকে ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’ বলে অভিহিত করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। ট্রাম্প ইসরাইলে এক অসাধারণ সফর করেন। সেখানে তিনি পার্লামেন্টে ভাষণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশংসা করেন। এরপর তিনি গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরে যান। গতকাল সোমবার তিনি এবং মিশর, কাতার ও তুরস্কের নেতারা যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টি হিসেবে ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। ট্রাম্প বলেন, ‘এটি বিশ্বের জন্য একটি অসাধারণ…
Read Moreবাংলাদেশ সফরে আগ্রহী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
১৪ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরে আসার আগ্রহ দেখিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, এ সফর দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে। রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) ফ্ল্যাগশিপ ইভেন্টের ফাঁকে সোমবার (রোম সময়) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট লুলা। ফোরামে উভয় নেতা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার পর এফএও সদর দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। বৈঠকে তারা পারস্পরিক আগ্রহের নানা বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল সামাজিক ব্যবসা,…
Read More