স্টাফ রিপোর্টার,২২ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): সাগর যখন ফাঁকা থাকে তখন ভারতীয় জেলেরা সাগরে ইলিশ মাছ ধরতে আসে বলে খবর পাওয়া যাচ্ছে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আজ ঢাকার সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, সাগরে যখন ভারতীয় জেলেরা আসে তা জানার পরেই সাথে সাথে কোষ্টগার্ডকে নির্দেশ দেওয়া হয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে । এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ জাহেরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে :সাভারে মৎস্য উপদেষ্টা
