টিসোল সোসাইটি অব বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- এর আয়োজনে টিসোল বিডি-ডিআইইউ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,২০ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): টিসোল সোসাইটি অব বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগামী ৫ ও ৬ ডিসেম্বর ২০২৫ তারিখ ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এবং আমেরিকান সেন্টার, ইউ.এস. এম্বাসি ঢাকা-এর সহযোগিতায় আয়োজন করতে যাচ্ছে ২০২৫ এর সবচাইতে বড় আন্তর্জাতিক সম্মেলন টিসোল বিডি-ডিআইইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৫। সম্মেলনটি অনুষ্ঠিত হবে ৫–৬ ডিসেম্বর ২০২৫ তারিখে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ক্যাম্পাসে, যেখানে সরাসরি উপস্থিতি ও ভার্চুয়াল— উভয় অংশগ্রহণের সুযোগ থাকবে।এছাড়াও ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে একটি বিশেষ প্রাক-সম্মেলন আয়োজন (প্রি-কনফারেন্স ইভেন্ট) যেখানে ইংরেজি বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এবং এমফিল ও পিএইচডি গবেষকবৃন্দ “ভাষা…

Read More

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ (Ruediger Lotz)। আজ সোমবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ফোন করে কোনো গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে না। গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের…

Read More

‘জুলাই সনদ’-এর প্রশংসা কানাডার, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত

২০ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাওয়ায় বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে কানাডা। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং আজ হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ‘অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ রূপান্তরের দিকে এগিয়ে যাওয়ায় কানাডা বাংলাদেশের পাশে রয়েছে।’ অন্তর্বর্তী সরকারের এক বছরেরও বেশি সময়ের ঐকমত্যের পর রাজনৈতিক দলগুলো ‘জুলাই জাতীয় সনদ’-এ স্বাক্ষর করে। এই ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী থাকা কানাডিয়ান হাইকমিশনারসহ অন্য কূটনীতিকগণ একে বাংলাদেশের রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরের প্রশংসা করে অজিত সিং…

Read More

কার্গো ভিলেজে আগুনে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়েছে: ওষুধশিল্প সমিতি

২০ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে অন্তত ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে। এমন তথ্য দিয়ে বাংলাদেশ ওষুধশিল্প সমিতির মহাসচিব মো. জাকির হোসেন বলেন, বাংলাদেশে ৩০৭টি ওষুধ কোম্পানি আছে। এর মধ্যে ২৫০ কোম্পানি সচল আছে। আজকে বেলা ১১টা পর্যন্ত শীর্ষস্থানীয় ৩২ কোম্পানি জানিয়েছে, তাদের ২০০ কোটি টাকার বেশি কাঁচামাল পুড়ে গেছে। বাকি কোম্পানিগুলো হিসাব দিলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ওষুধশিল্প সমিতির মহাসচিব মো. জাকির হোসেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে…

Read More

শিক্ষক-কর্মচারীদের খালি প্লেট হাতে ভুখামিছিল, পুলিশের বাধা

১৯ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):বাড়িভাড়া ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে খালি প্লেট নিয়ে ভুখামিছিল শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ রোববার বেলা সোয়া তিনটায় শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে খালি প্লেট নিয়ে শিক্ষা ভবন অভিমুখে এ মিছিল শুরু করেন। এতে অংশ নিয়েছেন হাজারো শিক্ষক-কর্মচারী। তবে শিক্ষক-কর্মচারীদের মিছিলটি দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়ে এলে পুলিশ তাতে বাধা দেয়। হাইকোর্ট মোড়ে পুলিশের শতাধিক সদস্য এবং ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করতে দেখা গেছে। শিক্ষক-কর্মচারীরা সেখানে এক ঘন্টা অবস্থান করে বিকেল সাড়ে চারটার দিকে আবার শহীদ মিনারে ফিরে যান। এ সময় শিক্ষক-কর্মচারীরা ‘হয়তো দাবি…

Read More

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার

১৯ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়িয়েছে সরকার। আজ (রোববার) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) দেওয়া হবে। শর্তসমূহে উল্লেখ করা হয়— এই বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে; বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল…

Read More

ধামরাইয়ে তারুণ্যের উৎসব উৎযাপনে জেলার ইউনিয়ন পর্যায়ে শুরু জেলা প্রশাসক কাবাডি ও ভলিবল

স্টাফ রিপোর্টার,১৯ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে তারুণ্যের উৎসব উৎযাপনে ”এসো দেশ বদলাই-“পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে ঢাকা জেলার ইউনিয়ন পর্যায়ে আন্তঃইউনিয়ন শিক্ষা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ভাবে শুরু হলো জেলা প্রশাসক কাবাডি ও ভলিবল প্রতিযোগিতা। ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৫টি উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়নের ভলিবল ও কাবাডিতে ধামরাই সদর ইউনিয়ন এবং কুশুরা ইউনিয়ন দল এ প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলবে উপজেলা পর্যায়ের এ প্রতিযোগীতা এবং কাবাডিতে উপজেলার চ্যাম্পিয়ন দলের প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে। এ ছাড়া ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিন থানার শিক্ষা…

Read More

প্রজাপতি কমছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

১৬ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাসজুড়ে উড়ে বেড়াত রঙিন প্রজাপতির দল। মুহুর্তেই ছন্দ ফিরে পেত প্রাণ-প্রকৃতি আর শিক্ষার্থীরা। এখন সেই দৃশ্য অনেকটাই ম্লান। কারণ প্রজাপতির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। পরিবেশবিদরা বলছেন, নগরায়ণ ও বনভূমি ধ্বংসের কারণে প্রজাপতির আবাস ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে কারণেই কমছে সংখ্যা। এ বিষয়ক ‘চেকলিস্ট অব বাটারফ্লাই লার্ভাল হোস্ট প্ল্যান্টস অ্যান্ড দেয়ার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন অন দ্য ক্যাম্পাস অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বাংলাদেশ’ শীর্ষক গবেষণাটি গত এপ্রিলে এশিয়ান-অস্ট্রালেশিয়ান জার্নাল অব বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজিতে প্রকাশিত হয়। গবেষণায় উঠে আসে, একসময় জাবি ক্যাম্পাসে ১০০টিরও বেশি প্রজাতির প্রজাপতি ছিল। এখন সেই…

Read More

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

১৬ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী পাস করেছে। এ বছর পাসের গড় হার ৫৮.৮৩ শতাংশ। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬৯ হাজার ৯৭ জন। আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় প্রতিটি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে।…

Read More

সাভারে বিইউপির শিক্ষার্থী গণধর্ষণের শিকার

১৬ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): সাভারে খ্রিষ্টান সম্প্রদায়ের যুবক কর্তৃক মুসলিম নারী শিক্ষার্থী (২২) গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনার পর থেকে ধর্ষণকারীরা পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন। বুধবার বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গোয়ালপাড়া এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। ভূক্তভোগী ঐ নারী শিক্ষার্থী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (আইআর) ২য় বর্ষে অধ্যায়নরত রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়,গতকাল বিকেলে ভুক্তভোগী ওই শিক্ষার্থী রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় তার পথরোধ করেন মাদকাসক্ত সোহেল রোজারিও,বিপ্লব রোজারিও ও মিঠু রোজারিও। পরে তাকে গোয়ালপাড়া এলাকার একটি জঙ্গলে নিয়ে তিন জন মিলে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে পালাক্রমে…

Read More