রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

১৫ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): ইতালির রাজধানী রোমে দুই দিনের সরকারি সফর শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সকালে দেশে ফিরেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। রোম সফরকালে অধ্যাপক ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) ফ্ল্যাগশিপ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া তিনি এর ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

Read More

মিরপুরে আগুনের ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার

১৪ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম এ তথ্য জানান। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আজ বেলা ১১টা ৪০ মিনিটে অগ্নিকান্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তালহা বিন জসিম বলেন, কসমিক ফার্মা কোম্পানির কেমিক্যালের গোডাউন ও আরেকটি গার্মেন্টসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ…

Read More

ভোজ্যতেলের দাম বাড়ায়নি সরকার : বাণিজ্য উপদেষ্টা

১৪ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ মঙ্গলবার রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

Read More

গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প

১৪ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): ইসরাইল ও হামাসের মধ্যে জিম্মি ও বন্দী বিনিময়ের কয়েক ঘন্টা পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আঞ্চলিক নেতারা গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। ট্রাম্প এটিকে ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’ বলে অভিহিত করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। ট্রাম্প ইসরাইলে এক অসাধারণ সফর করেন। সেখানে তিনি পার্লামেন্টে ভাষণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশংসা করেন। এরপর তিনি গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরে যান। গতকাল সোমবার তিনি এবং মিশর, কাতার ও তুরস্কের নেতারা যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টি হিসেবে ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। ট্রাম্প বলেন, ‘এটি বিশ্বের জন্য একটি অসাধারণ…

Read More

বাংলাদেশ সফরে আগ্রহী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

১৪ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরে আসার আগ্রহ দেখিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, এ সফর দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে। রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) ফ্ল্যাগশিপ ইভেন্টের ফাঁকে সোমবার (রোম সময়) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট লুলা। ফোরামে উভয় নেতা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার পর এফএও সদর দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। বৈঠকে তারা পারস্পরিক আগ্রহের নানা বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল সামাজিক ব্যবসা,…

Read More

বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১২অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আসন্ন নির্বাচনে বিরত রাখা হবে। তাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখার পদক্ষেপ নেয়া হয়েছে। এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনর্নিধারণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ…

Read More

ধামরাই প্রেসক্লাবের নির্বাচনে তুষার পূনরায় সভাপতি এবং সম্পাদক আহাদ নির্বাচিত

স্টাফ রিপোর্টার, ১১ অক্টোবর,২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাই প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাই টিভির প্রতিনিধি আব্দুর রশিদ তুষার ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুল আহাদ (বাবু)। শনিবার এ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। এতে ৩১ জন সাংবাদিক ১৩ জন প্রার্থীকে ভোট দেন। প্রার্থীদের মধ্যে পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছিলেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে বিজয়ী মোহনা টিভির মো. আব্দুল আহাদ (বাবু), যুগ্ম সাধারণ সম্পাদক পদে এসটিভির মো. রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মো. মনোয়ার হোসেন নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন-…

Read More

সাভারে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করার অভিযোগে চারটি কারখানায় জরিমানা

স্টাফ রিপোর্টার, ১১ অক্টোবর,২০২৫(বিবিনিউজ):সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করার অভিযোগে চারটি কারখানায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমান আদালত। দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, দীর্ঘদিন ধরে সেখানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চারটি কারখানায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল অসাধু ব্যবসায়ীরা । যার ফলে এলাকার জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়ে। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান পরিচালনা করে চারটা…

Read More

সাভারে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে উদ্বোধন হওয়া কোন প্রকল্প বন্ধ হয়নি:মৎস্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার,৯ অক্টোবর,২০২৫(বিবিনিউজ):ঢাকার সাভারে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে উদ্বোধন হওয়া কোন প্রকল্প বন্ধ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।বুধবার সাভারে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে বাংলাদেশ বাফেলো এসোসিয়েশন এর উদ্যোগে বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এসময় আরও বলেন,সারা দেশে মহিষ প্রজনন বৃদ্ধির নানা উদ্যোগ সরকার নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন,সরকার দেশের মানুষের কথা চিন্তা করে আমিষের চাহিদা পূরণ করেছে দেশের মানুষ যাতে করে কোন কিছু থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকার কাজ করছে…

Read More

মাওলানা ভাসানীর পর বাংলাদেশে একমাত্র জাতীয় নেতা তারেক রহমান: মীর সরফত আলী সপু

স্টাফ রিপোর্টার,৯ অক্টোবর,২০২৫(বিবিনিউজ):মুন্সীগঞ্জ প্রতিনিধি: মাওলানা ভাসানীর পর বাংলাদেশে যদি কোনো জাতীয় নেতা থাকেন, তিনি একমাত্র তারেক রহমান- এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন বিষয়ে আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। বাঘড়া ইউনিয়ন যুবদল আয়োজিত কর্মশালা শেষে আল আমিন বাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। মীর সরফত আলী সপু বলেন, তারেক…

Read More