স্টাফ রিপোর্টার, ১১ অক্টোবর,২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাই প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাই টিভির প্রতিনিধি আব্দুর রশিদ তুষার ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুল আহাদ (বাবু)।

শনিবার এ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। এতে ৩১ জন সাংবাদিক ১৩ জন প্রার্থীকে ভোট দেন। প্রার্থীদের মধ্যে পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছিলেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে বিজয়ী মোহনা টিভির মো. আব্দুল আহাদ (বাবু), যুগ্ম সাধারণ সম্পাদক পদে এসটিভির মো. রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মো. মনোয়ার হোসেন নির্বাচিত হন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন- সহসভাপতি পদে এশিয়ান টিভির প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান বকুল, অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক রুপালী বাংলাদেশের প্রতিনিধি নাইম ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গ্লোবাল টিভির মো. নাজমুল হাসান, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক খবরের আলোর প্রতিনিধি মো. জাকির হোসেন ও বাংলাদেশ টুডের প্রতিনিধি মিলন সিদ্দিকী।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান,নির্বাচন কমিশনার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর এবং এডভোকেট আমিনুর রহমান।

সাভার ও আশুলিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানানো হয়েছে।
