দোহারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অবস্থান জানালেন নুর সালাম

স্টাফ রিপোর্টার,৯ অক্টোবর,২০২৫(বিবিনিউজ):ঢাকা জেলা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক নুর সালাম এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ঢাকার দোহারের কাটখালির একটি জমি নিয়ে তার বিরুদ্ধে স্থানীয় একাদিক অনলাইন পত্রিকা তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করেছেন। সাংবাদিক সম্মেণনে নুর সালাম বলেন, উক্ত জমিটির প্রকৃত মালিক তার ফুপু কনা আক্তার, যিনি হাই মুন্সির কাছ থেকে জমিটি ক্রয় করেন। বর্তমানে বিধান মুন্সি, তার মা ও দুই বোন জমিটির বৈধ মালিক। জমির সকল বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে এবং তা থানায় প্রদর্শনও করা হয়েছে।তিনি অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বিশেষ এলাকার প্রভাব খাটিয়ে কতিপয় লোকজন…

Read More

আশুলিয়ায় পলমল গ্রুপের পোশাক কারখানায় ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে ৯ ইউনিট

স্টাফ রিপোর্টার,৬ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):ঢাকার সাভারের আশুলিয়ায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং নামে একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১ টা ৪০ মিনিটের দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি। আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানায়, কারখানায় প্রায় ৪ হাজার ১০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার দ্বিতীয় তলায় আনুমানিক ১১ টা ৪০ মিনিটের দিকে আগুনের উপস্থিতি টের পায় কর্মরত শ্রমিকরা।…

Read More

ধামরাইয়ে শহীদ আবুল হোসেন ক্লাব কর্তৃক ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,৬ অক্টোবর,২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ের খড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৪ অক্টোবর (শনিবার) বিকেলে খড়ারচর শহীদ আবুল হোসেন ক্লাব ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দল শিবলী একাদশ বনাম কুরঙ্গী উদয়ন সংঘ। ৪-০ গোলে বিজয়ী দল শিবলী একাদশ। খেলায় চ্যাম্পিয়ন পুরস্কার ফ্রিজ এবং রানার আপ পুরস্কার ছিল স্মার্ট টেলিভিশন। উৎসব মুখর পরিবেশে ও হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টে শহীদ আবুল হোসেন ক্লাব এর সভাপতি ও রোয়াইল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী…

Read More

আগামীতে ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে- ডিজি অধ্যাপক ডাঃ মোঃ.আবু জাফর

স্টাফ রিপোর্টার,৫ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):ঢাকার দেশের সর্ববৃহৎ চিকিৎসা শিক্ষার্থী সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি বিএমএসএস আয়োজন করেছে ফ্ল্যাগশিপ ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলি। ঢাকার সাভারের দিন ব্যাপী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের সুযোগ্য মহা-পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ.আবু জাফর বলেন, আগামীতে টাইফয়েড টিকাদান কর্মসূচীতে ৫ কোটি শিশুকে এ বছর টিকা প্রদান করা হবে। আমাদের রিজার্ভ রয়েছে সাড়ে কোটি টিকা ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের অর্থাৎ নবম শ্রেণী পর্যন্ত শিশুদের এ টিকা প্রদান করা হবে। এ রোগে বছরে প্রায় ৮ হাজার মারা যায় এদের মধ্যে শিশুই মারা যায় ৬…

Read More

আগামীকাল থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ

৪ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): আগামীকাল রোববার থেকে বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টিকারী এসব পণ্য বন্ধে অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে। সচিবালয়কে ‘এসইউপি-মুক্ত’ এলাকায় পরিণত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো সরকারি দপ্তরগুলোতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব ও পুনঃব্যবহারযোগ্য পণ্য ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলা। রোববার থেকে সচিবালয়ের সব প্রবেশপথে কড়া তদারকি থাকবে। প্রবেশের সময় কেউ পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক সামগ্রী বহন করলে তা সঙ্গে সঙ্গে জব্দ করা…

Read More

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : প্রধান উপদেষ্টা

৪ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বে বিরাজমান অস্থিতিশীল অবস্থা দূরীকরণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আগামীকাল ৫ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধান উপদেষ্টা বলেন, মহামতি গৌতম বুদ্ধ আজীবন মানুষের কল্যাণে এবং শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে আদর্শ সমাজ গঠনই ছিল তাঁর মূল লক্ষ্য। তাঁর আদর্শ মানবিকতা ও ত্যাগের মহিমায় সমুজ্জ্বল।…

Read More

ইসরাইলি অবরোধ উপেক্ষা করে গাজা অভিমুখে অগ্রসর হচ্ছে ফ্লোটিলা

২ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): মানবিক ত্রাণ ও কর্মীদের বহনকারী আন্তর্জাতিক বেসামরিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরাইলি নৌবাহিনীর ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে। আক্রমণাত্মক বাধাদানের প্রচেষ্টা সত্ত্বেও আয়োজকরা দাবি করেছেন, অনেক জাহাজ গাজায় পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা এই মিশনকে দীর্ঘস্থায়ী সমুদ্র অবরোধ ভাঙার একটি প্রতীকী প্রচেষ্টা হিসেবে দেখছেন। নৌবহর সূত্রে জানা যায়, ১ অক্টোবর ক্যামেরা বন্ধ এবং জিপিএস সিগন্যাল বিঘ্নিত হওয়ার কারণে বেশ কয়েকটি জাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জাহাজগুলো বাধাগ্রস্ত হয়, যার মধ্যে একটি ড্রোন হামলার শিকার হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়া ইসরাইলি বাহিনী বোর্ডিং অভিযানও চালিয়েছে। বিভিন্ন সংস্থা জানিয়েছে, বেশ কয়েকজন…

Read More

ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন এবং উপহার প্রদান করেন প্রশাসক ও ইউপি সদস্যগণ

ষ্টাফ রিপোর্টার,১অক্টোবর,২০২৫(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে ১৫টি দূর্গা মন্দিরসহ পৌরসভা ও ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শারদীয় দুর্গাপূজায় পূজা মন্ডপে কেউ নাশকতার চেষ্টা করলে প্রশাসন কঠোর হাতে দমন করবে বলে হুঁশিয়ারি করেন এবং ইউনিয়নের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান কুল্লা ইউনয়নের প্রশাসক ও সরকারী কর্মকর্তা জোহরা খাতুন। তিনি ঢাকার ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্থাপিত পূজামন্ডপ পরিদর্শন ও ইউনিয়নের তহবিল থেকে উপহার প্রদান কালে এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন,এখানে অত্যন্ত সুন্দর ও চমৎকার পরিবেশে সম্প্রীতির মেলবন্ধনে দূর্গাপূজা উদযাপন হচ্ছে। ধামরাই উপজেলা…

Read More