দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে:বেনজীর আহমেদ


স্টাফ রিপোর্টার,২ সেপ্টেম্বর ২০২২(বিবিনিইজ): বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সমস্যা সমাধান দ্রুত করা হবে বলে জানিয়েছেন সদ্য নিয়োগ প্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। আজ সকালে ঢাকার সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বেনজীর আহমেদ এসময় আরও বলেন,পুলিশ বাহিনী জনগণের বন্ধু সব সময় দেশের কল্যাণে পুলিশ কাজ করে দিন রাত মানুষের নিরাপত্তা দিয়ে যাচ্ছে বাহিনীটি জানিয়ে তিনি আরও বলেন,পুলিশ বাহিনীকে দ্রুত আরও নতুন করে সংস্কার করা হবে এবং আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলেও বলেন তিনি।
এসময় শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহীদদের স্বরণে একটি মিনিট নিরাবতা পালন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এছাড়াও তিনি ধামরাই উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়েও বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সাবেক সংসদ সদস্য এম এ মালেক,ধামরাই পৌর সভার মেয়র গোলাম কবির,ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাকোয়াত হোসেন সাকু,ঢাকা জেলা আওয়ামী সহ-সভাপতি আব্দুল আলিম,সাভার পৌর মেয়র আব্দুল গণি,আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনসহ আরো অনেকে।
পরে তিনি ধামরাইয়ে পৌর আওয়ামলীগের এক সংবর্ধনা সভায় যোগদান করেন।

Related posts

Leave a Comment