১০ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): বাংলাদেশের মেয়েরা নান্দনিক ফুটবলের পসরা সাজিয়ে উপহার দিয়েছে মনভরানো খেলা। সানজিদা আক্তারের ড্রিবলিং, সাবিনার ব্যাকহিল পাস মুগ্ধ করেছে খেলা দেখতে আসা প্রবাসী বাংলাদেশিদের। কৃষ্ণা রানী, মারিয়া মান্দাদের পায়ে বল পড়তেই ‘বাংলাদেশ, বাংলাদেশ’ বলে গলা ফাটিয়েছেন দর্শকেরা। ছোট–বড় লাল-সবুজ পতাকায় ছেয়ে গিয়েছিল গ্যালারি। কাঠমান্ডুতে আজ দুপুরে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেয়েছে কাঙ্ক্ষিত জয়। পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছেন সাবিনারা। হ্যাটট্রিক করেন সাবিনা। সাফের টুর্নামেন্টে এটি তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে ২০১৬ সাফে শিলিগুড়িতে আফগানিস্তানের বিপক্ষে ৬-০ গোলের জয়ে ৫ গোলই করেন বাংলাদেশের এই ‘গোলমেশিন’। সাফে এ…
Read MoreDay: September 10, 2022
আমাকে বারবার অসুস্থ বলে প্রচার ভিন্ন উদ্দেশ্য কি না, প্রশ্ন রওশন এরশাদের
১০ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের আহ্বায়ক বেগম রওশন এরশাদ বলেছেন, ‘আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ; আমার ওপর কোনো ধরনের চাপ নেই। যারা আমাকে বারবার অসুস্থ বলে প্রচার করছেন তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার।’ গেল কয়েকদিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘অসত্য তথ্যনির্ভর সংবাদের’ প্রতিবাদে শনিবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। রওশন এরশাদ বলেন, ‘তৃতীয়পক্ষের ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে বলে যে তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। এর কোনো ভিত্তি নেই। যে মুহূর্তে আমি সুস্থ হয়ে…
Read Moreভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হলেও বিএনপির হয়নি: সেতুমন্ত্রী
১০ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে কেন্দ্র করে অপপ্রচার আর গুজব না ছড়িয়ে বরং আয়নায় নিজেদের শাসনামলে ভারত সফরের প্রাপ্তি কি ছিল তা দেখতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ শনিবার তার বাসভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপি নেতাদের প্রতি তিনি এ আহ্বান জানান ।মন্ত্রী বলেন, বিএনপি নেতারা যদি হাতের তালু দিয়ে চোখ ঢেকে রাখে তাহলে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোন অর্জন দেখতে না পাওয়ারই কথা।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হলেও বিএনপির প্রত্যাশা…
Read More