৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশে উন্নয়নের অদম্য গতিকে অব্যাহত রাখতে চায়। এ জন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে একটি সমন্বিত যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে তাঁর সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের চামেলি হল থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।…
Read More