জাবির উপাচার্যের পদত্যাগের আল্টিমেটাম জানিয়ে লালকার্ড প্রদর্শন

সাভার,১ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলামকে পদত্যাগের আল্টিমেটাম জানিয়ে লালকার্ড প্রদর্শন করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনকারীদের দাবি অযৌক্তিক জানিয়ে পদত্যাগ না করার ঘোষনা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম। উপাচার্য তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন আমি কোন দুর্নীতি করিনি তাই পদত্যাগও করবো না।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই লাল কার্ড প্রদর্শন করে নতুন কর্মসূচিতে অংশ নেয় আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা জানায়, উপাচার্য ফারজানা ইসলাম ও তার পরিবারের সদস্যরা দুর্নীতিতে জড়িত। এজন্য তারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যে উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন। কিন্তু তিনি এই সময়ে পদত্যাগ না করায় তারা গত কয়েক দিন কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করলেও আজ আল্টিমেটামের শেষ দিনে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেন।
এছাড়া আগামীকাল থেকে বিশ্বিবদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট পালনসহ প্রশাসনিক ভবন অবরোধ ও ক্লাস-পরীক্ষা বর্জনসহ সর্বাত্মক ধর্মঘট পালন করা হবে বলেও ঘোষনা দেন তারা।
অপরদিকে আগামী ২ অক্টোবর সকালে উপাচার্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও ৩ অক্টোবর দিনব্যাপী জনসংযোগ কর্মসূচির ঘোষনা দিয়েছেন জাবি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।

Related posts

Leave a Comment