দোহারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অবস্থান জানালেন নুর সালাম


স্টাফ রিপোর্টার,৯ অক্টোবর,২০২৫(বিবিনিউজ):ঢাকা জেলা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক নুর সালাম এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ঢাকার দোহারের কাটখালির একটি জমি নিয়ে তার বিরুদ্ধে স্থানীয় একাদিক অনলাইন পত্রিকা তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করেছেন। সাংবাদিক সম্মেণনে নুর সালাম বলেন, উক্ত জমিটির প্রকৃত মালিক তার ফুপু কনা আক্তার, যিনি হাই মুন্সির কাছ থেকে জমিটি ক্রয় করেন। বর্তমানে বিধান মুন্সি, তার মা ও দুই বোন জমিটির বৈধ মালিক। জমির সকল বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে এবং তা থানায় প্রদর্শনও করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বিশেষ এলাকার প্রভাব খাটিয়ে কতিপয় লোকজন সন্ত্রাসী কায়দায় জমিটি দখলের চেষ্টা করছে। অতীতেও রাজনৈতিক প্রভাবে তারা নানা অনিয়ম করেছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে নুর সালাম প্রশাসনের প্রতি তিনটি দাবি জানান: ১. বৈধ মালিককে জমির দখল বুঝিয়ে দেওয়া,২. দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া,এবং ৩. মিথ্যা সংবাদ সরবরাহকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সত্য সমাগত, মিথ্যা পরাভূত। আমরা ন্যায়বিচার চাই।” তাই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের কাছে দাবী করেছেন

Related posts

Leave a Comment