সেরা দশ বোলারে বাংলাদেশের দুই, ভারতের কেউ নেই

১৮ জুন, ২০১৯(বিবিনিউজ): শামসুল হকসাইফউদ্দিন, বিশ্বকাপে সেরা ৫ বোলারের একজন। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলার কারা?
বিশ্বকাপ চলে এসেছে মাঝপথে। ৪৮ ম্যাচের আসর, আজ চলছে ২৪তম ম্যাচ। ব্যাটিংয়ে বাংলাদেশের পতাকা সবার ওপরে তুলে ধরেছেন সাকিব আল হাসান। বোলিংয়ে সেরা দশে আছেন বাংলাদেশের দুই পেসার। কাল তিন উইকেট নিয়ে এই বিশ্বকাপে সেরা ৫ বোলারের তালিকায় উঠে এসেছেন সাইফউদ্দিন। কাল ওয়েস্ট ইন্ডিজকে শেষের ঝড় তুলতে না দেওয়া মোস্তাফিজও ৩ উইকেট নিয়ে চলে এসেছেন সেরা দশে।

এখন পর্যন্ত বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুজন করে বোলার আছেন সেরা দশে। বাকি চারজন ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও পাকিস্তানের। সেরা দশে ভারতের কেউ নেই। সবার শেষে বিশ্বকাপ শুরু করায় ভারত এমনিতেই ম্যাচ কম খেলেছে। তার ওপর তাদের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসেও গেছে। ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে ১২ নম্বরে আছেন যুজবেন্দ্র চাহাল। সেরা দশের ৯ জনই পেসার, একমাত্র স্পিনার ইমরান তাহির।

Related posts

Leave a Comment