আবার বৃষ্টি ব্রিস্টলে

১১ জুন ,২০১৯(বিবিনিউজ): বৃষ্টির কবলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। ব্রিস্টলে আবারও শুরু হয়েছে বৃষ্টি।বৃষ্টির মাথায় নিয়েই দিনটা শুরু হয়েছে ব্রিস্টলে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে তাই ঘনঘোর অনিশ্চয়তা। মাঝখানে বৃষ্টি বন্ধ হয়েছিল। আশার সঞ্চার হয়েছিল সবার মনে। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে দুই আম্পায়ার মাঠ পরিদর্শন করে সিদ্ধান্ত নেবেন টস কখন হবে। যদি বৃষ্টি থামে, তাহলে তো ঠিক আছে, বৃষ্টি চলতে থাকলে অপেক্ষাটা দীর্ঘই হবে। এদিকে, বাংলাদেশ দল এখনো মাঠেই আসেনি বলে জানা গেছে। আবহাওয়ার অবস্থা বুঝে তারা হোটেল ছাড়বে। ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগ হয়ে যাবে দুই দলের মধ্যে।

Read More

৬ হাজার রানের মাইলফলক স্পর্শের দ্বারপ্রান্তে সাকিব

১১ জুন ,২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দলের প্রান সাকিব আল হাসান। আর মাত্র ২৩ রান করলেই ওয়ানডে ক্যারিয়ারে ৬ হাজার রান পূর্ণ করবেন সাকিব। আগামীকাল ব্রিস্টলে শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ২৩ রান করতে পারলেই ঐ মাইলফলক স্পর্শ করবেন সাকিব। বর্তমানে ২০১ ম্যাচে ৮টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ-সেঞ্চুরিতে সাকিবের রান ৫৯৭৭। তার ওপরে আছেন কেবলমাত্র বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১৯৬ ম্যাচে ১১টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ-সেঞ্চুরিতে ৬৬৯৫ রান তামিমের। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৬হাজার রান…

Read More

আজ একাদশ সংসদের বাজেট অধিবেশন শুরু

১১ জুন, ২০১৯ (বিবিনিউজ) : একাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০১৯ সালের বাজেট অধিবেশন আজ মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৩ মে এ অধিবেশন আহবান করেছেন। এ অধিবেশনে আগামী ১৩ জুন বৃহস্পতিবার ২০১৯-’২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। ইতোমধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশের এ তারিখ ঘোষণা দিয়েছেন। ফলে বাজেট অধিবেশন হিসেবে সংসদের তৃতীয় অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ । এদিকে একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশন গত ২৪ এপ্রিল শুরু…

Read More