ভুল আম্পায়ারিংয়ে ভরা এক বিশ্বকাপ

৩০ জুন ,২০১৯(বিবিনিউজ):বিশ্বকাপ ক্রিকেটে এবার ভুলের পর ভুল করছেন আম্পায়াররা। কাল পাকিস্তান-আফগানিস্তান ম্যাচেও ভুল সিদ্ধান্ত দিয়েছেন মাঠের আম্পায়ার। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত—ক্রিকেটের প্রচলিত আপ্তবাক্য। কথাটা এখন বেশ হাস্যকরই মনে হচ্ছে। মাঠে আম্পায়াররা তাঁদের মতো করেই সিদ্ধান্ত দিচ্ছেন। ক্রিকেটাররা তা মানতে না পারলে নিচ্ছেন রিভিউ। মাঠের সিদ্ধান্ত ভুল হলে তা ঠিক করছেন টিভি আম্পায়ার। আর টিভি কিংবা থার্ড আম্পায়ারও ভুল করছেন নিয়মিতই। যে আম্পায়ারিং নিয়ে একসময় কথা উঠত খুব কমই, এখন খেলার সেই বিচারকার্যই প্রশ্নের মুখে। এবার বিশ্বকাপের আম্পায়াররা তো বলতে গেলে অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাচ্ছেন। সহজ কথায়, ভুলের চূড়ান্ত…

Read More

গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যেই উবার চালককে হত্যা করা হয় : ডিএমপি

৩০ জুন, ২০১৯ (বিবিনিউজ) : গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যেই উবার চালক আরমানকে (৪০) হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন। তিনি বলেন, এই হত্যাকান্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হচ্ছে- হত্যার মূল পরিকল্পনাকারী সিজান (২৪), শরিফ (১৯) ও সজিব (২০)। তিনি আজ রাজধানীর মিন্টোরোড়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আবদুল বাতেন বলেন,এই হত্যাকারীদের টার্গেট ছিল একটি টয়োটা এলিয়েন মডেলের গাড়ি ছিনতাই করা। টার্গেট হিসেবে তারা বেছে নিয়েছিল রাইড শেয়ারিং কোম্পানি উবারের গাড়ি। পরিকল্পনা অনুযায়ী এলিয়েন গাড়ি পেতে…

Read More

সাভারে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

সাভার,৩০ জুন,২০১৯(বিবিনিউজ):”শিক্ষায় প্রতিবেশ,আধুনিক বাংলাদেশ”এ শ্লোগানকে সামনে রেখে আজ সকালে সাভার পৌরসভাকে ক্লিন সাভার গ্রীন সাভার গড়তে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন কর্মসূচীর উদ্বোধন করেন সাভার পৌরসভার মেয়র হাজী আবদুল গণি। বেসরকারি উন্নয়ন সহযোগী ব্র্যাকের সহযোগীতায় সাভার পৌরসভার আয়োজনে পৌর এলাকার মুক্তির মোড়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তরা বাড়ীর নিকট সড়কের পাশে নানা ধরনের ফলজ ও বনজ গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন বৃক্ষ লাগান পরিবেশ বাঁচান। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট কর্মসূচীর প্রধান…

Read More