
সাভার,৩০ জুন,২০১৯(বিবিনিউজ):”শিক্ষায় প্রতিবেশ,আধুনিক বাংলাদেশ”এ শ্লোগানকে সামনে রেখে আজ সকালে সাভার পৌরসভাকে ক্লিন সাভার গ্রীন সাভার গড়তে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন কর্মসূচীর উদ্বোধন করেন সাভার পৌরসভার মেয়র হাজী আবদুল গণি। বেসরকারি উন্নয়ন সহযোগী ব্র্যাকের সহযোগীতায় সাভার পৌরসভার আয়োজনে পৌর এলাকার মুক্তির মোড়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তরা বাড়ীর নিকট সড়কের পাশে নানা ধরনের ফলজ ও বনজ গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন বৃক্ষ লাগান পরিবেশ বাঁচান। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই।
সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট কর্মসূচীর প্রধান হাছিনা মোশরফা মিতা,সাভার পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লাসহ আরও অনেকে।
