কুপিয়ে হত্যার আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারেন: হাইকোর্ট

২৭ জুন ,২০১৯, (বিবিনিউজ):বরগুনা শহরের কলেজ রোডে বুধবার প্রকাশ্যে কোপানো হয় রিফাত শরীফকে। এতে তাঁর মৃত্যু হয়। শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষকে এই বার্তা পুলিশপ্রধানকে (আইজিপি) জানিয়ে দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এই আদেশ দেন। বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গণমাধ্যমে আসা খবর আজ সকালে আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস। এরপর এই ঘটনায়…

Read More

মাদাগাস্কারে স্বাধীনতা দিবসের সমাবেশে পদপিষ্ঠে ১৬ জনের প্রাণহানি

২৭ জুন, ২০১৯ (বিবিনিউজ): মাদাগাস্কারে বুধবার পদপিষ্ঠ হয়ে কমপক্ষে ১৬ নিহত ও আরো অনেকে আহত হয়েছে। দেশটির রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে জাতীয় স্বাধীনতা দিবস উদযাপনে আয়োজিত এক সমাবেশে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এএফপি’র। এএফপি’র সাংবাদিকরা জানান, ১৬ জনের লাশ নগরীর এইচজেআরএ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এদের মধ্যে তিন শিশু রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহামাসিনা স্টেডিয়ামের বাইরে দুপুরের পর এ দুর্ঘটনা ঘটে। জাতীয় স্বাধীনতা দিবস পালন উপলক্ষে ঐতিহ্যবাহী সামরিক কুচকাওয়াজের পর কনসার্ট দেখার জন্য সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। সামরিক কুচকাওয়াজ শেষ হওয়ার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা কনসার্ট দেখার জন্য…

Read More