
সাভার ,০৮ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা কারীদের বিচারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহিদ মিনারের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
