স্টাফ রিপোর্টার,৫ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):ঢাকার দেশের সর্ববৃহৎ চিকিৎসা শিক্ষার্থী সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি বিএমএসএস আয়োজন করেছে ফ্ল্যাগশিপ ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলি।

ঢাকার সাভারের দিন ব্যাপী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের সুযোগ্য মহা-পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ.আবু জাফর বলেন, আগামীতে টাইফয়েড টিকাদান কর্মসূচীতে ৫ কোটি শিশুকে এ বছর টিকা প্রদান করা হবে। আমাদের রিজার্ভ রয়েছে সাড়ে কোটি টিকা ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের অর্থাৎ নবম শ্রেণী পর্যন্ত শিশুদের এ টিকা প্রদান করা হবে। এ রোগে বছরে প্রায় ৮ হাজার মারা যায় এদের মধ্যে শিশুই মারা যায় ৬ হাজার। এ টিকা দেশের মানুষের জন্য নিরাপদ। তিনি আরো বলেন,ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের প্রায় সাড়ে ৩ লাখ মসজিদের ইমামদের এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

অপর দিকে বিশেষ অতিথি অধ্যাপক ও বাংলাদেশ ডায়বেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ একে আজাদ খান বললেন,দেশের ডাইবেটিস রোগীর প্রকৃত সংখ্যা বলা না গেলেও এ উন্নয়নশীল দেশের মানুষের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে ।

সভায় অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়বেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ একে আজাদ খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিনিয়র অ্যাডভাইজার ওয়াল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশন মুজাহেরুল হক,রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা প্রতিষ্ঠান আইডিসিআর এর পরিচালক ডাঃ তাহমিনা শিরিন, সিসিআইসি এডুকেশনঅ্যান্ড এইচআর সার্ভিসেস এর পরিচালক মোহাম্মদ সালেহ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা.এবিএম আলাউদ্দিন। সভায় সভপিত্ব করেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর মোহাম্মদ মাসুম ইকবাল।

এতে দেশের ৮০টি মেডিক্যাল কলেজের সাত শতাধিক কলেজ শিক্ষার্থীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
