সাভারে বিইউপির শিক্ষার্থী গণধর্ষণের শিকার


১৬ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): সাভারে খ্রিষ্টান সম্প্রদায়ের যুবক কর্তৃক মুসলিম নারী শিক্ষার্থী (২২) গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনার পর থেকে ধর্ষণকারীরা পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন। বুধবার বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গোয়ালপাড়া এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। ভূক্তভোগী ঐ নারী শিক্ষার্থী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (আইআর) ২য় বর্ষে অধ্যায়নরত রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়,গতকাল বিকেলে ভুক্তভোগী ওই শিক্ষার্থী রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় তার পথরোধ করেন মাদকাসক্ত সোহেল রোজারিও,বিপ্লব রোজারিও ও মিঠু রোজারিও। পরে তাকে গোয়ালপাড়া এলাকার একটি জঙ্গলে নিয়ে তিন জন মিলে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে ভূক্তভোগী নারী, নিজ ও পরিবারের সম্মানহানির কথা ভেবে প্রাথমিক অবস্থায় বিষয়টি গোপন রাখার চেষ্টা করে। তবে বিষয়টি জানাযানি হলে তিনি সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে সাভার মডেল থানা পুলিশ জানিয়েছেন অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

Related posts

Leave a Comment