ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি

৬ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ):আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত অবস্থা যাচাইয়ে নেমেছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই, দরজা-জানালা জরাজীর্ণ অবস্থায় আছে কিংবা ছোটোখাটো মেরামতের প্রয়োজন—এমন প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য চেয়েছে ইসি। বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২০ অক্টোবর ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সেই তালিকার আওতায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেগুলোতে অবকাঠামোগত সমস্যা রয়েছে,…

Read More

আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন

৬ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ): আগামী বছরের (২০২৬ সাল) সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আগামী বছর সব মিলিয়ে ছুটি আছে ২৮ দিন। এর মধ্যে নয় দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে। আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Read More