সাভারে শেষ হলো অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার,২২ মে ২০২২(বিবিনিউজ ):বর্ণাঢ্য আয়াজনে শেষ হলো অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্ণামেন্ট । শনিবার রাতে ঢাকার সাভারের সেনানিবাসের গলফ কøাবে এ আয়োজন করা হয়।

পুরস্কার বিতরনীর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,প্রধান অতিথি,সাভার গল্ফ ক্লাবের সভাপতি ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক,বিশেষ অতিথি স্পন্সর এর পক্ষে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এতে উপস্থিত ছিলেন,ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালেদ কামাল, একাশি পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, নাইন এনফেন্টি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তৌফিক হামিদ ও সাভার গলফ ক্লাবের সদস্য সচিব মেজর মোহাম্মদ মহিউদ্দিন। বৃহস্পতিবার থেকে এ খেলা শুরু হয় । তিন দিন ব্যাপি এই টুর্ণামেন্টে মোট তিন’শ বিশ জন গলফার অংশ গ্রহণ করেন। এরমধ্যে শরীফ হোসেন খান উইনার এবং মিসেস ইলোরা সোলাইমান লেডিস উইনার হওয়ার গৌরব অর্জন করেন।

সভায় সাভার সেনানিবাসের উধ্বর্তন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

মিডিয়া পার্টনারে নাম ছিল এটিএন বাংলা ও এটিএন নিউজ ।

Related posts

Leave a Comment