সাভারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার,২২ মে ২০২২(বিবিনিউজ ): সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব – ১৭) বালক -২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে আশুলিয়ার গণবিশ্ববিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি। উদ্বোধনী খেলায় মুখোমুখি হন বিরুলিয়া ইউনিয়ন পরিষদ ও সাভার ইউনিয়ন পরিষদ।
এসময় ৬০ মিনিটের খেলায় বিরুলিয়া ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে বিজয়ী হন সাভার ইউনিয়ন পরিষদ।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। সূত্রঃ- জেলা প্রতিনিধি,সাভার,ঢাকা

Related posts

Leave a Comment